ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে শপথ নিলেন চিত্রনায়ক রিয়াজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ৭০ বার পড়া হয়েছে

শপথ নিলেন চিত্রনায়ক রিয়াজ (ভিডিও)

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক রিয়াজ। আজ (৬ এপ্রিল) শিল্পী সমিতির স্টাডি রুমে রিয়াজকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। শপথ শেষে সভাপতির পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ।

সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হন দর্শকনন্দিত চিত্রনায়িকা রোজিনা। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্ব শুরু হলে, সময় দিতে পারবেন না জানিয়ে তিনি সভাপতি ইলিয়াস কাঞ্চনকে মেইলে পদত্যাগের আবেদনপত্র পাঠান। পরবর্তীতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে সমিতির দায়িত্বে থাকবেন বলেন জানান গুণী এই অভিনেত্রী। তাতে কোনো লাভ হলো না। আবেদনের প্রেক্ষিতে রোজিনাকে অব্যাহতি দিয়ে তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন রিয়াজ।

আজ (৬ এপ্রিল) বিকেল ৪টায় শিল্পী সমিতির মিটিং শুরু হয়। সেখানেই রিয়াজকে শপথবাক্য পাঠ করিয়ে নতুন কমিটিতে বরণ করে নেয়া হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুন, সাইমন, অমিত হাসান, শাহনূর, ইমন, আরমান, অঞ্জনা, কেয়া ও জেসমিন।

এর আগে গত ২৬ মার্চ বিকেলে সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে রোজিনার জায়গায় রিয়াজকে বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এবারের নির্বাচনে রিয়াজ কাঞ্চন-নিপুন পরিষদ থেকে সহসভাপতি পদে নির্বাচন করে পরাজিত হন।

নিউজটি শেয়ার করুন

অবশেষে শপথ নিলেন চিত্রনায়ক রিয়াজ

আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২