অভূতপূর্ব পরীক্ষার মুখে জাতিসংঘ: গুতেরেস
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
বর্তমানে এক অভূতপূর্ব পরীক্ষার মুখে পড়েছে জাতিসংঘ। তবে এই পরিস্থিতি মোকাবেলার জন্যই সংস্থাটির জন্ম হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ সোমবার বিশ্ব জাতিসংঘ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।
বিশ্বের প্রতিটি কোনায় জাতিসংঘ সনদের মূল্যবোধ ও নীতি বাস্তবায়ন এখন আগের যেকোনো সময়ের তুলনায় জরুরি বলে মনে করেন গুতেরেস। তিনি বলেন, এ সংস্থাকে বিশ্বে সংঘাতের অবসান, চরম দারিদ্র্য ও বৈষম্য হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা উদ্ধারে কাজ করতে হবে।
সেইসাথে জীবাশ্ম জ্বালানির প্রতি আসক্তি ভেঙ্গে নবায়নযোগ্য জ্বালানি বিপ্লবের মাধ্যমে এই গ্রহকে রক্ষা করতে হবে। এসময় নারীদের জন্য সুযোগ ও স্বাধীনতা এবং সবার জন্য মানবাধিকার নিশ্চিত করতে, বিশ্বের সকলকে একসাথে কাজ করার আহ্বানও জানান গুতেরেস।






















