অস্ট্রেলিয়ার সেরা একাদশে নেই স্টিভেন স্মিথ
- আপডেট সময় : ০২:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ৩২ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার সেরা একাদশে থাকছেন না স্টিভেন স্মিথ। টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও ২২ অক্টোবর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে দেখা যাবে না। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জজ বেইলি। স্মিথের পরিবর্তে ডেভিডকে নেয়ার চিন্তা করছে টিম ম্যানেজমেন্টের।
বেইলি জানান, ‘আমরা সবার পারফরম্যান্সে সন্তুষ্ট। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে চিন্তাভাবনা করে সেরা একাদশ সাজাতে হবে। সেদিক দিয়ে পছন্দ ডেভিডকে। ও দুর্দান্ত ব্যাটিং করছে। আশা করি বিশ্বকাপে ও অস্ট্রেলিয়ার কাজে আসবে। তবে বিশ্বকাপের কোনো এক পর্যায়ে অবশ্যই খেলবে স্মিথ।’
তিনি আরও বলেন, ’অলরাউন্ডার মিচেল মার্শও বল করছেন না দীর্ঘদিন। এই দুজন নিয়ে শঙ্কায় নেই।’
তিনি আরও জানান, ’বিশ্বকাপ জিততে অলরাউন্ডারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মার্শ সেটা জানে, নেটে ২০-৩০টি বল করছে নিয়মিত। আর ওয়ার্নার পুরোপুরি ফিট। বেইলির আশা ইন্জুরিতে থাকলেও তা সাড়িয়ে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে ওয়ার্নার।’

























