ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইন মেনেই বিদেশ গিয়েছিলেন হাজী সেলিম: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন সংসদ সদস্য হাজী সেলিম। আইন মেনে আবার দেশে ফিরেও এসেছেন তিনি। ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে বৃহস্পতিবার (৫ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন হাজি সেলিম। এর পরই লালবাগে নিজের নির্বাচনী এলাকার এক বাসিন্দার জানাজায় তিনি অংশ নেন।

গত শনিবার সন্ধ্যায় থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন সাংসদ হাজী সেলিম। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় ঈদের পর তার বিচারিক আদালতে আত্মসমর্পণের কথা।

তবে এরই মধ্যে হঠাৎ তার দেশের বাইরে যাওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম। এতে দাবি করা হয়, দণ্ড মাথায় নিয়ে আওয়ামী লীগের এই এমপি দেশ ছেড়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজি সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১৩ বছর সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড দিয়ে গত ৯ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

আইন মেনেই বিদেশ গিয়েছিলেন হাজী সেলিম: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২