ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে সুযোগ পেল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার দশ দল নিয়ে জমজমাট আয়োজনে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বুধবার (২৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসি জানিয়েছে, প্রতিটি দলই আটটি ওয়ানডে সিরিজ খেলবে এবং প্রতি সিরিজেই থাকবে তিনটি করে ম্যাচ। সিরিজের চারটি ম্যাচ দেশের মাটিতে ও চারটি ম্যাচ বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা শেষে শীর্ষ পাঁচ দল ও বিশ্বকাপের আয়োজক দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে।

এদিকে ২০১৪-১৬ ও ২০১৭-২০ মৌসুমে আট দল নিয়ে অনুষ্ঠিত হয় নারী চ্যাম্পিয়নশিপ। আগের দুই আসরের তুলনায় এবার দলের সংখ্যাও বেড়েছে। পুরো আসরটাও থাকবে জমজমাট। দল বাড়ানো নিয়ে আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস বলেন, দলের সংখ্যা বাড়ায় নারীদের খেলার আরও উন্নত হবে। বেশি দল যখন বেশি ম্যাচ খেলবে তখন ক্রিকেটটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

নিউজটি শেয়ার করুন

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে সুযোগ পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২