আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে সরানো যাবে না: হানিফ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে সরানো যাবে না, যারা এমন স্বপ্ন দেখছে- তা দিবাস্বপ্ন ছাড়া কিছু নয়। শুক্রবার (২১ অক্টোবর) বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ এমন মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, রাজনীতির নামে বিএনপি বিশৃঙ্খলা করতে চাইলে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল, বঙ্গবন্ধুর হাতে গড়া দল, কোন হুমকি-ধামকিতে তাদের পরাস্থ করা সম্ভব নয়।
পরে হানিফ বলেন, শিশুদের পরামর্শ দেন, লেখাপড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে নিজেদের সেভাবেই প্রস্তুত করতে। অনুষ্ঠানের শেষ দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


























