আকাশে উড়ল প্রথম বিদ্যুৎচালিত বিমান
- আপডেট সময় : ০৪:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
পরীক্ষামূলকভাবে উড়ানো হয়েছে বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান ‘অ্যালিস’। ৮ মিনিটের যাত্রায় বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার ফুট উপরে উড়েছে। বিমানটিকে মাত্র ৩০ মিনিটে চার্জ করা যাবে। এটি তৈরী করেছে ইসরাইলের বিমান সংস্থা ‘অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট’। সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে বিমানটিতে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করতে পারবে।
পঞ্চাশের দশকের পর বিশ্বে প্রথমবারের মতো বিমানে নতুন প্রযুক্তি ব্যবহার করা হলো। স¤প্রতি অসম্ভবকে সম্ভব করে বিশ্বে প্রথমবারের মতো উড়লো বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান ‘অ্যালিস’। বিমান উড্ডয়নে অনন্য এই সফলতার রেকর্ড গড়েছে ইসরায়েলের ‘এভিয়েশন এয়ারক্রাফট’ কোম্পানি।
আমেরিকার ওয়াশিংটনের গ্র্যান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স¤প্রতি আকাশে উড়লো ‘অ্যালিস’ নামের এই বিমানটি। ৮ মিনিটের উদ্বোধনী ফ্লাইটে সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় উঠে অ্যালিস। এই উড্ডয়ন প্রযুক্তি বিজ্ঞানে একটি মাইলফলক বলে জানিয়েছেন, ‘এভিয়েশন এয়ারক্রাফট’ এর প্রেসিডেন্ট ও সিইও গ্রেগরি ডেভিস।
তিনি জানান, বৈদ্যুতিক গাড়ি বা একটি সেলফোনের ব্যাটারির মতো বিমানটিও মাত্র ৩০ মিনিটেই চার্জ করা যাবে। ৯ জন যাত্রী নিয়ে ঘন্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম ‘অ্যালিস’। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৭ মাইল; যদিও একটি বোয়িং-সেভেন থ্রি সেভেন বিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৮৮ মাইল। একটি অ্যালিস বিমান তৈরী করতে ৪ মিলিয়ন ডলার খরচ হবে।
অ্যালিসের ধারণ ক্ষমতা নিয়ে এভিয়েশন এয়ারক্রাফট জানিয়েছে, বিমানটির ৩টি সংস্করণের মধ্যে ‘যাত্রীবাহী বিমানে’ নয় জন যাত্রীসহ দুইজন চালকের জায়গা হবে। ‘এগজিকিউটিভ বা বিলাসবহুল’ বিমানে আরাম করে শুয়ে বসে থাকতে পারবেন ৬ জন যাত্রী। অন্যদিকে, ৪৫০ ঘনফুট জায়গায় মালপত্র রাখার ব্যবস্থা করা হয়েছে ‘মালবাহী অ্যালিসে’। অ্যালিসের এই তিনটি সংস্করণই আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
সব ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যেই বাণিজ্যিকভাবে অ্যালিস যাত্রীদের নিয়ে চলাচল করতে পারবে বলে আশাবাদী এভিয়েশন এয়ারক্রাফট।


























