ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে জনপ্রিয়তার প্রমাণ হবে : ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২ ৪৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী নির্বাচনে কার জনপ্রিয়তা বেশি, তা প্রমাণ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, ‘৭৫-এর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতা।’

আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন সেতুমন্ত্রী। ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে এ সভা হয়।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা সমাবেশ করেন, মানুষ সাড়া দেয় না কেন? এর কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা।’

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার কথা স্মরণ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সেদিন ৫০০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছিলেন। আজকে এখানে অনেকেই এসেছেন। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের অনেকেই এসেছেন এখানে। বঙ্গবন্ধুকন্যা তাদের খোঁজখবর রেখেছেন। তিনি তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গ্রেনেড হামলার প্রধান লক্ষ্য ছিলেন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা না থাকলে আজকে কী হতো বাংলাদেশের? কোথায় হতো পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট?’

সেই হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেককে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা এত কিছুর পরও আপনাদের সঙ্গে সংলাপে বসেছেন। তারপরও আপনারা বলেন—তাঁর জনপ্রিয়তা তলানিতে। আপনারা নয়াপল্টনে আর প্রেসক্লাবে সমাবেশ করে বলেন—আমাদের জনপ্রিয়তা তলানিতে।’

১৫ ও ২১ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড একই ব্যক্তি বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মুফতি হান্নান বলেছেন—হাওয়া ভবনের নির্দেশে এই হামলা শুরু করেন।’

নিউজটি শেয়ার করুন

আগামী নির্বাচনে জনপ্রিয়তার প্রমাণ হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২