আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম ম্যাচ খেলবে আট দল
- আপডেট সময় : ০৩:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ৪১ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ চার গ্রুপ থেকে আটটি দল নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে। এদের মধ্যে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির নিশ্চিত হয়েছে নকআউট পর্ব। গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবে দল দুটি।
‘ই’ গ্রুপে চেলসি সলসবুর্গকে হারালেই শেষ ষোলোয় উঠে যাবে। এসি মিলানকে টিকে থাকতে জিততে হবে দিনামো জাগ্রেবের বিপক্ষে। সেক্ষেত্রে চেলসির ড্র করলেও চলবে।
প্রথম লেগে চেলসি ১-১ গোলে ড্র করলেও মিলান জিতেছে ৩-১’এ। ‘এফ’ গ্রুপে রিয়ালকে চ্যাম্পিয়ন হতে লাইপজিগের বিপক্ষে ড্র করলেই চলবে। প্রথম লেগ ২-০’তে জেতা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চোটে পড়া বেঞ্জামা, ভালভের্দে ও মদ্রিচকে ছাড়া মাঠে নামবে।
গ্রুপের অন্য ম্যাচে শাখতার দোনেস্ক ও সেল্টিক লড়বে। ‘জি’ গ্রুপে ম্যানসিটিকেও চ্যাম্পিয়ন হতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ড্র করলে চলবে। প্রথম লেগ ২-১’এ জিতেছিলো সিটি।
গ্রুপের অন্য ম্যাচে কোপেনহেগেন ও সেভিয়া লড়বে। ‘এইচ’ গ্রুপে পিএসজি ম্যাকাবি হাইফাকে হারালেই নকআউট পর্বের টিকেট নেবে। জুভেন্টাস জিততে না পারলে তাদের ড্র করলেও চলবে। জুভেন্টাসের বিপক্ষে একই সমীকরণ বেনফিকার। পিএসজি ৩-১’এ, বেনফিকা ২-১’এ প্রথম লেগ জিতেছিলো।

























