আফগানদের আরও একটি ম্যাচ পরিত্যক্ত
- আপডেট সময় : ০২:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বৃষ্টির কারণে আরও একটি ম্যাচ বাতিল হলো। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের। কিন্তু বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হতে পারেনি। একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করেন ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে।
এর আগেও বিশ্বকাপে মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে পারেনি আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। ওই ম্যাচেও টস হয়নি এবং একটি বলও মাঠে গড়ায়নি। মূল পর্বের তৃতীয় ম্যাচও একই পরিণতির শিকার হলো। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে নবীর দল।
অন্যদিকে আয়ারল্যান্ড প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বিঘিœত হওয়ায় ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংলান্ডকে ৫ রানে হারিয়ে দিয়েছে। তিন ম্যাচ শেষে আফগানদের পয়েন্ট এখন ২। অন্যদিকে আয়ারল্যান্ডের পয়েন্ট ৩।

























