ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ৫২ বার পড়া হয়েছে

আবারও করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসে একবার আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর আবারও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল সোমবার টুইটারে লেখা এক বার্তায় এ তথ্য জানান তিনি। এতে তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও ভ্যাকসিন নেওয়ার কারণে তিনি সুস্থবোধ করছেন।

টুইটার বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জানান, ‘আমার করোনা শনাক্ত হয়েছে। আমি আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করছি। করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ায় সুস্থবোধ করছি। সুতরাং আপনি যদি ভ্যাকসিন না নেন, শিগগির নিয়ে ফেলুন, এবং যদি সম্ভব হয় তবে বুস্টার ডোজ নিন।’

এর আগে গত জানুয়ারিতে করোনাভাইরাসে আক্রান্ত হন কানাডার প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আবারও করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২