ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলজেরিয়ার দাবানলে নিহত ২৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২ ৪৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলজেরিয়ার উত্তরাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জন নিহত এবং আরও ডজনখানেক মানুষ আহত হয়েছে। তিউনিসিয়ার সীমান্তবর্তী এলাকা এল টারফে ২৪ জন এবং সেতিফে একজন মা ও মেয়ে মারা গেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দাবানলের কারণে বিভিন্ন রাজ্যের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়, এল টারফ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। সেখানে ১৬টি জায়গায় আগুন লেগেছে। বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যা থেকে অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টারের মাধ্যমে বেশ কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বুধবারের দাবানলে নিহতদের নিয়ে আলজেরিয়ায় গ্রীষ্মে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩০। উল্লেখ্য, আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর দাবানলে আক্রান্ত হয়। এতে গত বছর ৯০ জন মারা গেছে বলে ধারণা করা হয় এবং এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে।

সম্প্রতি ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশকে দাবানলে বিধ্বস্ত হতে দেখা গেছে- বিশেষ করে ইউরোপের ফ্রান্স, গ্রীস, পর্তুগাল, স্পেন ও ইতালি সবকটি দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আলজেরিয়ার দাবানলে নিহত ২৬

আপডেট সময় : ০৩:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২