আলোচিত টিটিই শফিকুল কর্মস্থলে ফিরলেন
- আপডেট সময় : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২ ১০০ বার পড়া হয়েছে
বরখাস্তের আদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের আদেশের পর কর্মস্থলে ফিরলেন পাবনার ঈশ্বরদীর আলোচিত টিটিই শফিকুল ইসলাম (৩৮)।
সোমবার দুপুরে তিনি ঈশ্বরদী জংসন স্টেশনের টিটি ইজ হেডকোয়াটারে যোগ দেন। তবে, তাকে এখনও ট্রেনের দায়িত্ব বন্টন করা হয়নি। তার আগে সকাল দশটার দিকে যোগ দিতে ঈশ্বরদী জংসন স্টেশনে টিটি ইজ হেডকোয়াটারে পৌঁছান।
গতকাল রোববার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও)’র কার্যালয় থেকে শফিকুলকে কাজে যোগদানের অনুমতি দেয়া হয়। সেই আদেশ আজ টিটি ইজ ইন্সপেক্টর ঈশ্বরদী জংসন হেডকোয়াটারে কার্যালয়ে এসে পৌঁছার পর কাজে যোগদানের আবেদন করেন শফিকুল।
এ সময় শফিকুল বলেন, কর্মস্থলে ফিরতে পেরে তিনি খুশি। তবে, ট্রেনে দায়িত্ব বন্টন করা হয়নি। হয়তো আগামীকাল থেকে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।
গত ৫ মে রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ওঠা তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করলে টিটিই শফিকুলকে বরখাস্ত করা হয়।



























সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী