ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আসিফ আকবরের বিরুদ্ধে মামলা হাইকোর্টে স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সঙ্গীত শিল্পী শফিক তুহিনের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারিক আদালতের অভিযোগ গঠনের বিরুদ্ধে আসিফ আকবরের আপিল শুনানির জন্য গ্রহণ করে সোমবার (১১ এপ্রিল) বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো.মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি। আবেদনের পক্ষেছিলেন আইনজীবী মঈন ফিরোজী।

চলতি বছরের ১৩ জানুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠনে আদেশ দেন। একইসঙ্গে ২৩ জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেন।

এ অবস্থায় ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসিফ আকবর। ২০১৮ সালের ৪ জুন গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন আসিফের নামে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১ জুন একটি টিভি চ্যানেলের সার্চ লাইট অনুষ্ঠানের মাধ্যমে শফিক তুহিন জানতে পারেন, অনুমতি ছাড়াই আসিফ আকবর তারসহ বিভিন্ন গীতিকার ও সুরকারের ৬১৭টি গান বিক্রি করেছেন। ২ জুন এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন শফিক তুহিন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পরদিন রাতে আসিফ ফেসবুক লাইভে এসে বাদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ হুমকি দেন।

এ ঘটনায় ২০১৯ সালের ২০ নভেম্বর পুলিশ পৃথক দুটি অভিযোগে দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনে দুটি অভিযোগপত্র দাখিল করে।

নিউজটি শেয়ার করুন

আসিফ আকবরের বিরুদ্ধে মামলা হাইকোর্টে স্থগিত

আপডেট সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২