ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনকে দ্রুত সহায়তা দিতে মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ইউক্রেনে অর্থ সরবরাহ ত্বরান্বিত করতে আমেরিকার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের অর্থমন্ত্রী সের্গেই মার্চেনকোকে অভ্যর্থনাকালে মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।
জ্যানেট আরো বলেন, বিদ্যমান প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনে দ্রুত অর্থ সরবরাহ করতে ও আরো কিছু করার জন্য এগিয়ে আসতে আমরা মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি জানান, মার্কিন সরকার গত ৩০ সেপ্টেম্বর কংগ্রেসের অনুমোদনকৃত সাড়ে চারশো কোটি ডলার অর্থ আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরবরাহ শুরু করবে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্যে ১২.৩ বিলিয়ন ডলারের যে অর্থসহায়তার প্যাকেজ হাতে নিয়েছে এটি তারই অংশ।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনকে দ্রুত সহায়তা দিতে মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

আপডেট সময় : ১০:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২