ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে নতুন কমান্ডার নিয়োগ করল রাশিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ১০৪ বার পড়া হয়েছে

???????????????????????????????????????

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা অব্যাহত রাখতে একজন নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার ঐ নতুন সামরিক কমান্ডার হলেন ৬০ বছর বয়সী জেনারেল, আলেকজান্ডার দভরনিকভ।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হারতে থাকা সেনাবাহিনীকে পরাজয় থেকে রক্ষা করতে এবং সিরিয়ায় রুশ বাহিনীকে নেতৃত্ব দিতে ২০১৫ সালে জেনারেল দভরনিকভকে সেখানে নিয়োগ দেয়া হয়েছিলো।

সিরিয়ায় তার ভূমিকার জন্য তাকে ‘হিরো অফ দ্য রাশিয়ান ফেডারেশন’ হিসেবে আখ্যায়িত করা হয়। বর্তমানে তিনি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডারের দায়িত্বে রয়েছেন। তবে, সিরিয়ায়, তার নেতৃত্বে থাকা রুশ বাহিনীর বিরুদ্ধে, বিদ্রোহীদের হাত থেকে আল-আসাদের ক্ষমতা রক্ষায়, বেসামরিক এলাকা ও হাসপাতালে বোমাবর্ষণের অভিযোগ রয়েছে।

এদিকে রাশিয়া ইউক্রেনে নতুন কমান্ডার নিয়োগ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো।

নাম প্রকাশ না করার শর্তে এক ইউরোপীয় কর্মকর্তা বলেন, এতে বোঝা যাচ্ছে যে ইউক্রেনে রুশ সেনারা প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাচ্ছেন না এবং ক্রেমলিন ভিন্ন কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করছে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে নতুন কমান্ডার নিয়োগ করল রাশিয়া

আপডেট সময় : ০৪:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২