ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে নিহত হাদিসুরের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২ ৭২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত হাদিসুর রহমানের পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বাড়ীতে পৌঁছে দিয়েছেন সংরক্ষিত মহিলা (৩১৫) আসনের সাংসদ সুলতানা নাদিরা।

রোববার (১ মে) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে হাদিসুরের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার পৌঁছে দেন সংসদ সদস্য সুলতানা নাদিরা। এ সময় তার সঙ্গে ছিলেন বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন, ব্যারিস্টার হাসছানা সবুরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সাংসদ নাদিরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাদিসুরের মা-বাবা, ভাই-বোনকে ঈদের পোশাকসহ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন নিহত হাদিসুরের বাবা-মা।

হাদিসুরের মা আমেনা বেগম বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা ছেলের মরদেহ দেশের মাটিতে দাফন করতে পেরেছি। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল হাদিসুর। এখন আমার ছোট ছেলের যেন একটা কর্মসংস্থান হয় সেজন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল।

সংরক্ষিত মহিলা আসনের (৩১৫) সাংসদ সুলতানা নাদিরা বলেন, নিহত হাদিসুরের পরিবারের জন্য এবারের ঈদ শোকাবহ। তাদের সান্ত্বনা দেয়ার ভাষা আমাদের নেই। আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানানোর পাশাপাশি ঈদের উপহার সামগ্রী নিয়ে এসেছি। নিহত হাদিসুরের রুহের মাগফেরাত কামনা করছি, পাশাপাশি তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে নিহত হাদিসুরের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আপডেট সময় : ১২:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২