ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার নতুন জেনারেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেন যুদ্ধে একের পর এক পরাজয় ঘিরে মস্কো অনেকটা অস্বাভাবিক। এ অভস্থায় সেখানে নতুন জেনারেল নিয়োগ দিয়েছে রাশিয়া। শনিবার (৮ অক্টোবর) ক্রিমিয়া-রাশিয়ার একমাত্র সেতুতে বিস্ফোরণের পর এই সেনা জেনারেল নিয়োগ করা হয়েছে। নতুন জেনারেলের নাম সের্গেই সুরোভিকিন (৫৫)।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে সামরিক অভিযান চলা এলাকায় জয়েন্ট গ্রুপিং অব ফোর্সের কমান্ডার হিসাবে সুরোভিকিন নেতৃত্ব দেবেন।

ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া অঞ্চলগুলোকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয় মস্কো। কিন্তু এসব অঞ্চলে ইউক্রেনীয় সামরিক বাহিনীর পাল্টা প্রতিরোধে রুশ সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন করে জেনারেল নিয়োগ করেছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন নিয়োগকৃত জেনারেল সের্গেই সুরোভিকিনের জন্ম সাইবেরিয়া অঞ্চলের নোভোসিবিরস্ক এলাকায়। নব্বইয়ের দশকের তাজিকিস্তান, চেচনিয়াসহ অন্য যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ ২০১৫ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরীয় ভূখণ্ডে নিযুক্ত ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার নতুন জেনারেল

আপডেট সময় : ১২:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২