ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্টারন্যাশনাল লিজিং ও সোনার বাংলা ক্যাপিটাল’র আমানত-দায় শেয়ারে রূপান্তর, চুক্তি

বৃত্তান্ত প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) এবং সোনার বাংলা  ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (এসবিসিএমএল)-এর মধ্যে বুধবার আইএলএফএসএল হেড অফিসে কর্পোরেট অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট পরিষেবাগুলির জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান-এর উপস্থিতিতে আইএলএফএসএল ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মশিউর রহমান এবং এসবিসিএমএল প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় আইএলএফএসএল পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী, মোহাম্মদ এনামুল হাসান এবং এসবিসিএমএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পরিচালনা পর্ষদ সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট-এর সাথে প্রতিষ্ঠানের আমানত ও দায়সমূহকে শেয়ারে রূপান্তর করার জন্য চুক্তি করার অনুমোদন দেয় এবং সকল নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমতি সাপেক্ষে শেয়ার রূপান্তর প্রক্রিয়া বাস্তবায়ন করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইন্টারন্যাশনাল লিজিং ও সোনার বাংলা ক্যাপিটাল’র আমানত-দায় শেয়ারে রূপান্তর, চুক্তি

আপডেট সময় : ০৯:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২