ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষ বলেন, গত ২৪ অক্টোবর আসামিদের সম্পত্তি ক্রোকের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করে সম্পত্তি ক্রোকের আদেশ দেন। এ বিষয়ে প্রতিবেদনের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৩ জানুয়ারি মামলার বাদী মেহেদী হাসান খান বিজ্ঞাপন দেখে তিনটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও কিছু গিফট কার্ড অর্ডার এবং এ বাবদ আট লাখ ৫৪ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ কর‍তে ব্যর্থ হন।

নিউজটি শেয়ার করুন

ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০২:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২