ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানসহ ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতা হারানোর ঠেলা বুঝতে শুরু করেছেন ইমরান খান। তিনিসহ ১৫০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে পাঞ্জাব পুলিশ। এই তালিকায় ইমরানের মন্ত্রিসভার সাবেক সহকর্মীদের নামও রয়েছে। সৌদি আরবের মসজিদে নববীতে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার প্রতিনিধি দলকে লক্ষ্য করে স্লোগান দেয়ায় এই এফআইআর দায়ের করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ফয়সালাবাদে দায়ের করা ওই এজাহারে ইমরান খান ছাড়াও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, শেখ রশিদ, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা শাহবাজ গুল, সাবেক জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরিসহ সাবেক প্রধানমন্ত্রীর সহযোগী অনিল মুসাররাত এবং সাহেবজাদা জাহাঙ্গীরের নামও রয়েছে।

জানা গেছে, মদিনায় নবীর মসজিদের পবিত্রতা নষ্ট, গুন্ডামি এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত করার অভিযোগে এফআইআরটি দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দা নাঈম ভাট্টি এই অভিযোগ দায়ের করেন। ফয়সালাবাদের পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সৌদি আরব সফরে গিয়ে শাহবাজ শরিফ এবং তার প্রতিনিধি দল মসজিদে নববীতে গেলে তাদের বিরুদ্ধে স্লোগান ওঠে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে স্লোগানকারীদের ‘চোর’ এবং ‘গাদ্দার’ বলতে শোনা যায়। এ ঘটনায় পাঁচজন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইমরান খানসহ ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

আপডেট সময় : ১২:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২