ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে বিক্ষোভে ২৩ শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে নিরাপত্তাকর্মীদের হাতে ২৩ শিশু প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পুলিশের হেফাজতে কুর্দী তরুণী মাশা আমিনির মৃত্যুতে বিক্ষোভে অংশ নেন কিশোর-শিশুরাও। নিহত শিশুদের মধ্যে ১১ থেকে ১৭ বছর বয়সী ২০ জন ছেলে ও তিনজন মেয়ে রয়েছে। এছাড়া চার শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানি তরুণী মাশা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভেই নিরাপত্তা বাহিনী জবরদস্তি করে গ্রেফতারের সময় যৌন নিপীড়নেরও শিকার হচ্ছেন নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এমন কিছু ভিডিও। নারীদের নিপীড়নের ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এতে ন্যায়বিচার ও পুলিশ প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিক্ষোভকারীরা। এমনকি সরকারের কয়েকজন সমর্থকও নারীদের এ হেনস্থার নিন্দা জানিয়েছে।

একমাস ধরে চলা হিজাব বিরোধী বিক্ষোভে এখন নেতৃত্ব দিচ্ছে দেশটির তরুণ প্রজন্ম। এই বিক্ষোভ থেকে আটক করা হচ্ছে অনেককে। তাদের মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আটকে রাখা হচ্ছে বলেও জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন

ইরানে বিক্ষোভে ২৩ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২