ইসলামিক সলিডারিটি গেমস : সেমিতে আটকে গেলেন নবী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২ ৪৬ বার পড়া হয়েছে
ইসলামিক সলিডারিটি গেমসের সাঁতারে পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের মাহমুদ উন নবী।
তুরস্কের কোনিয়াতে সাঁতারের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে বাছাই পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু, সেমিফাইনালের বাধা পার হতে পারেননি মাহমুদ।
প্রথমবারের মতো ইসলামিক সলিডারিটি গেমসের সাঁতারের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টের সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছিলো বাংলাদেশের কোন ক্রীড়াবিদ।


























