ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসি গঠনের সার্চ কমিটিতে সাংবিধানিক পদধারিদের রাখার প্রস্তাব জাসদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:১০ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ যোগ দিয়ে সরকারের ও ১৪ দলীয় মহাজোটের অন্যতম শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) সরাসরি কোন নাম প্রস্তাব করেনি। এমনকি দলটি সার্চ কমিটি গঠনে সরাসরি কোন ব্যক্তির নাম প্রস্তাব করা সমীচিন নয় বলে মত প্রকাশ করেছে।

তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেওয়া সমীচিন বলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে প্রস্তাব করে জাসদ।

বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জাসদের সাত সদস্যের প্রতিনিধি দল সংলাপে বসেন। এসময় তারা রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাব দেন।

আলোচনার শুরুতেই ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে সংলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতি সাধুবাদ জানান জাসদের নেতারা। সংলাপে জাসদ নেতারা রাষ্ট্রপতিকে তাদের মতামত জানান।

আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। ফলে এর আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেছে দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বিকাল চারটার দিকে বঙ্গভবনে প্রবেশ করে।

গত সোমবার জাতীয় পার্টি প্রথম দল হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে করে। দ্বিতীয় দল হিসেবে জাসদ অংশ নিয়েছে।

রাষ্ট্রপতি পর্যায়ক্রমে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন। সংলাপ শেষে সার্চ কমিটি গঠন করতে পারেন রাষ্ট্রপতি। এই কমিটিই রাজনৈতিক দলগুলো থেকে নাম নিয়ে একটা সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে। সেখান থেকে সিইসিসহ কমিশনারদের নির্বাচন করবেন রাষ্ট্রপতি। ২০১২ ও ২০১৭ সালে একই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত হয়।

তবে আগের মতোই এবারও নির্বাচন কমিশন গঠনের আগে আইন প্রণয়নের দাবি তুলেছে বিভিন্ন সংগঠন। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পেতে আইন করার বিকল্প নেই বলে অভিমত দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। প্রথম দিনের সংলাপে জাতীয় পার্টিও রাষ্ট্রপতির কাছে এই দাবি তুলেছে।

জাসদ তার প্রস্তাবে বলেছে, সংবিধানে নির্বাচন কশিমন গঠনের সুনির্দিষ্ট আইন প্রণয়নের তাগিদ থাকলেও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আইন প্রণীত না হওয়াটা দুঃখজনক। এমন পরিস্থিতিতে জাসদ মনে করে, তুলনামূলক উপযুক্ত ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করতে সার্চ কমিটি গঠনই হবে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া।

জাসদ নেতারা আশা করেন, রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করে প্রধান নির্বাচন কমিশনার (সিআইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করবেন।

ইসি গঠনে সার্চ কমিটি করতে দেওয়া মতামতে জাসদ জানায়, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে সার্চ কমিটি গঠন করার প্রক্রিয়াকে সুনির্দিষ্ট ও স্থায়ী কাঠামোগত রূপ দেওয়াসহ সুনির্দিষ্ট আইন প্রণয়ন করে নির্বাচন ব্যবস্থা নিয়ে সব বিতর্কের অবসান করা প্রয়োজন।

জাসদ আরও মনে করে, সার্চ কমিটি গঠনে সরাসরি কোনো ব্যক্তির নাম প্রস্তাব করা সমীচিন নয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেওয়া সমীচিন।

সংলাপে অংশ নেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মোশারেফ হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, শাহ জিকরুল আহমেদ ও রেজাউল করিম তানসেন।

বঙ্গভবনের নির্দেশনা অনুযায়ী, সংলাপে অংশ নিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কোভিড-১৯ পরীক্ষা করতে হচ্ছে। করোনা সংক্রমণের কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় পার্টি ও জাসদ ছাড়া আরও কয়েকটি দলের সঙ্গে সংলাপের দিন–ক্ষণ নির্ধারণ করা হয়েছে। এদের মধ্যে ২৬ ডিসেম্বর ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, ২৭ ডিসেম্বর তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস, ২৮ ডিসেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ করবেন রাষ্ট্রপতি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির সঙ্গে সংলাপের তারিখ এখনো ঠিক হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসি গঠনের সার্চ কমিটিতে সাংবিধানিক পদধারিদের রাখার প্রস্তাব জাসদের

আপডেট সময় : ১২:২০:১০ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১