ঈদের জামাতে ব্যবসায়ীকে গুলি
- আপডেট সময় : ০৭:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
কুমিল্লায় ঈদের জামাতে এক ব্যবসায়ীকে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ মে) সকাল ৮টার দিকে আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়নে গোলাবাড়ি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মোস্তাক ভূঁইয়া। তিনি গোলাবাড়ি এলাকার সামসুল মিয়ার ছেলে।
জানা যায়, এ ঘটনার সঙ্গে জড়িত রুবেল নামে একজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মোস্তাকের পা থেকে গুলি অপারেশন করে বের করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার ঈদগা মাঠে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোস্তাককে হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় রুবেল নামে একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।



























রাঙামাটিতে সাংগ্রাই জলকেলিতে মাতলেন মারমা তরুণ-তরুণীরা