ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ঈদের পর বাংলাদেশ-ভারত সার্বিক যোগাযোগ স্বাভাবিক হবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের পর বাংলাদেশ-ভারত সার্বিক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে। দুই দেশে করোনা প্রকোপ কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

ড. এস জয়শংকর জানান, ঈদের পর বাংলাদেশ-ভারত রেল, বাসসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক করতে আজ দুপুরে ঢাকা পৌঁছান ড. এস জয়শংকর। স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলায় বাংলাদেশ এয়ার ফোর্সের (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করেন তিনি।

বিমান বাহিনীর ঘাঁটিতে ড. মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ড. এস জয়শংকর। এরপর ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক করেন।

পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সম্মানে একাডেমিতে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

‘ঈদের পর বাংলাদেশ-ভারত সার্বিক যোগাযোগ স্বাভাবিক হবে’

আপডেট সময় : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২