ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়া-বেলারুশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ১০১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে এবার উইম্বলডনে নিষিদ্ধ করা হল রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়দের।

নিষেধাজ্ঞার ফলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে থাকা পাঁচ টেনিস তারকার নামা হচ্ছে না উইম্বলডনে। ড্যানিল মেদভেদেভ ও আরিনা সাবালেঙ্কাকে ছাড়াই কোর্টে গড়াবে গ্রীষ্মকালীন আসরটি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আনুগত্য রয়েছে বেলারুশ সরকারের। রাশান খেলোয়াড়দের সাথে তাই দেশটির ক্রীড়াবিদরাও পড়ছেন নিষেধাজ্ঞায়।

কাতার বিশ্বকাপ বাছাই ও মেয়েদের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের মতো আসর থেকেও নিষিদ্ধ করা হয়েছে বেলারুশ ক্রীড়াবিদদের।

এই সিদ্ধান্তে মেয়েদের বিশ্ব টেনিসের শীর্ষ ২০-এ থাকা তিন ও ছেলেদের শীর্ষ ১০-এ থাকা দুই টেনিস তারকা অংশ নিতে পারবেন না উইম্বলডনে। ২৭ জুন থেকে টেনিসের আকর্ষণীয় গ্র্যান্ড স্লাম ইভেন্টটি কোর্টে গড়ানোর কথা।

নিউজটি শেয়ার করুন

উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়া-বেলারুশ

আপডেট সময় : ০৯:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২