ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় ২ রোহিঙ্গাকে গুলি করে হত্যা

কক্সবাজার সংবাদদাতা
  • আপডেট সময় : ১২:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় বালুখালীতে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। তারা উভয়ই ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) ভোরে উপজেলার বালুখালী ইরানী পাহাড় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর বরাত দিয়ে গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে।

তিনি জানান, অজ্ঞাত কিছু রোহিঙ্গা দুর্বৃত্ত এসে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে একজন ঘটনাস্থলে নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হর অর রশীদ জানান, দুষ্কৃতকারীরা অধিপত্য বিস্তার করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এসব অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে। মাদকপাচার ও অস্ত্রপাচারে বাধা হাওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে তাদের হত্যা করছে দুষ্কৃতকারীরা। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় ২ রোহিঙ্গাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২