ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উগান্ডায় ইবোলার হানা, দুই জেলায় তিন সপ্তাহের লকডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ২৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উগান্ডায় ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুই জেলায় তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইবোলা প্রাদুর্ভাব ঠেকাতে মুবেনদে এবং প্রতিবেশী কাসান্দা জেলায় মদের বার, নাইটক্লাব, ধর্মীয় উপাসনালয় এবং বিনোদনের স্থানগুলো বন্ধ থাকবে। ওই দুই জেলায় কারফিউ জারি রাখার কথাও জানানো হয়েছে।

উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি এর আগে বলেছেন, ইবোলার জন্য লকডাউনের দরকার নেই। তবে দেশটিতে লকডাউন জারি করা তার বক্তব্যের একেবারে উল্টো ঘটনা।

উগান্ডায় নতুন করে ৫৮ জন ইবোলায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, দেশটিতে ইবোলায় মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

গত সেপ্টেম্বরের শুরুতে ইবোলা প্রাদুর্ভাব দেখা দেয় মুবেনদে জেলায়। উগান্ডার রাজধানী থেকে ৮০ কিলোমিটার দূরের ওই জেলাটি বর্তমানে ইবোলায় ক্ষতিগ্রস্ত বেশি।

দেশটির প্রেসিডেন্ট এর আগে বলেছেন, ইবোলাকে করোনাভাইরাসের মতো করে বিবেচনা করতে হবে না; এজন্য লকডাউনের দরকার নেই বলে মত দিয়েছিলেন। তবে শনিবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে দুই জেলায় ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন জারি করা এলাকাতে কার্গো ট্রাক প্রবেশ ছাড়া সব ধরনের যান চলাচলা বন্ধ রয়েছে। টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট বলেন, ইবোলা নিয়ন্ত্রণে এটা তার অস্থায়ী ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

উগান্ডায় ইবোলার হানা, দুই জেলায় তিন সপ্তাহের লকডাউন

আপডেট সময় : ০১:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২