ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তাল সমুদ্রে ট্রলার ডুবি, ২১ জেলেকে উদ্ধার করলো বিদেশি নাবিক

মোংলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ৩২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় একটি ফিশিং বোট ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আরও ২১ জেলেকে উদ্ধার করেছে বিদেশি জাহাজ এমভি ‘ভেগা ষ্টেন্ডটি’র নাবিকরা। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম মো. নয়ন (২৮)। তার বাড়ি ভোলা জেলায়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জাহাজে থাকা উদ্ধারকৃত ২১ জেলেদের নিয়ে একটি পাইলট বোটে করে আজ সকালে মোংলার উদ্দেশে রওয়ানা দিয়েছে।

মার্শাল আইল্যান্ড পতাকাবাহী এমভি ‘ভেগা ষ্টেন্ডান্ট’ বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের মো. রিয়াজ বলেন, রাতে ঝড়ের কবলে পড়া উত্তাল ঢেউয়ের তোড়ে ফেয়ারওয়েতে ‘এফবি আমরাফুল ইসলাম সাদ’ নামে একটি ফিশিং বোট ডুবে যায়। এ দৃশ্য দেখে ওই বিদেশি জাহাজের নাবিকরা তাৎক্ষণিক তাদের উদ্ধার করতে পারলেও নয়ন নামে এক নিখোঁজ থাকে। উদ্ধার হওয়া ওসব জেলেদের বাড়ি ভোলা জেলার মনপুরায় বলে জানান রিয়াজ।

বিদেশি জাহাজটি মোংলা বন্দরে কয়লা খালাস করতে ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করছিল। কিন্তু সাত নম্বর বিপদ সংকেত জারি হওয়ায় সমুদ্র উত্তাল থাকায় পণ্য খালাস বন্ধ ছিলো।

নিউজটি শেয়ার করুন

উত্তাল সমুদ্রে ট্রলার ডুবি, ২১ জেলেকে উদ্ধার করলো বিদেশি নাবিক

আপডেট সময় : ১২:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২