“উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ৮২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়ন হলে, মানুষ ভালো থাকলে, বিএনপির ভালো লাগে না। তিনি বলেন, মানুষ ভালো থাকলে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে যায়।
বৃহস্পতিবার (১৯শে মে) গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন সামনে রেখে বিরোধী পক্ষ আবারো ষড়যন্ত্র শুরু করেছে বলে সতর্ক করেন ওবায়দুল কাদের।
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ আবারো ক্ষমতায় বসাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


























