একদিনের মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন মাস্ক
- আপডেট সময় : ০১:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ৪১ বার পড়া হয়েছে
বিনামূল্যে ইউক্রেনে ইন্টারনেট সেবা দিতে পারবেন না বলে জানান টেসলার প্রধান নির্বাহী ইলক মাস্ক। তবে গতকাল এ মন্তব্যের একদিন পরই সিদ্ধান্তে পরবর্তন আনলেন। জানালেন তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে ইন্টারনেট সেবা চালিয়ে যাবেন। খবর রয়টার্সের।
এক টুইট বার্তায় মাস্ক বলেন, ‘যদিও স্টারলিংক এখনো অর্থ হারাচ্ছে এবং অন্যান্য কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে। এরপরও ইউক্রেন সরকারকে বিনা মূল্যে ইন্টারনেটে অর্থায়ন করতে থাকব।’
শুক্রবার ইলন মাস্ক বলেছিলেন, তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে আর ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয়। তবে ইন্টারনেট সেবা চালু রাখতে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কাছে অনুদান চেয়েছেন। এরপরই পেন্টাগনের সঙ্গে বৈঠকো করেন তিনি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা পোস্টেও বিনা মূল্যে ইউক্রেনে ইন্টারনেট সেবা দিয়ে যাবেন বলে জানান তিনি।
স্টারলিংকের ইন্টারনেটের কারণে ইউক্রেনের সামরিক বাহিনী এবং জনগণ অনলাইনে যুক্ত থাকতে পারেন। ইউক্রেন বলছে, রাশিয়ান হামলার পরে অবকাঠামো পুনরায় চালু করতে সাহায্য করছে এই ইন্টারনেট সেবা।
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে ইউক্রেনে সেবা দিতে প্রতি মাসে ২০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে। এখন পর্যন্ত ৮০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন তিনি।


























