ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একশ বছরের স্থাপত্য গ্যারান্টি রয়েছে এ পদ্মা সেতুর : মন্ত্রিপরিষদ সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু বিশ্বের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। এ সেতু নির্মাণ হওয়ায় আমরা গর্বিত। একশ বছরের স্থাপত্য গ্যারান্টি রয়েছে এ পদ্মা সেতুর। ঠিকমতো রক্ষণাবেক্ষণ করলে আগামী একশ বছরেও এ সেতুর কোনো ক্ষতি হবে না।

আজ শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্‌বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব পদ্মা সেতু প্রকল্প নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ঐতিহাসিক এ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থেকে সহায়তা করায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান।

নিউজটি শেয়ার করুন

একশ বছরের স্থাপত্য গ্যারান্টি রয়েছে এ পদ্মা সেতুর : মন্ত্রিপরিষদ সচিব

আপডেট সময় : ১১:৪০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২