ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক দিনে ১৪৯ ট্রেনে অভিযান; টিকিটবিহীন ৫২২০ যাত্রী শনাক্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ রেলওয়ে এক দিনে ১৪৯টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৫ হাজার ২২০ জন যাত্রীকে শনাক্ত করেছে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা।

আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মোট ২০৬ জন টিটিই অংশগ্রহণ করে ১৪৯টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে ৫ হাজার ২২০ জন যাত্রীকে টিকিটবিহীন হিসেবে শনাক্ত করা হয়।

রেলওয়ের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৬১০ টাকা এবং জরিমানা বাবদ ৩ লাখ ৯ হাজার ৫২৫ টাকা। এতে রেলওয়ের আয় দাঁড়িয়েছে মোট ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকায়। ওইদিন মোট ৩ হাজার ৭৭৫টি টিকিট যাচাই করা হয়।

নিউজটি শেয়ার করুন

এক দিনে ১৪৯ ট্রেনে অভিযান; টিকিটবিহীন ৫২২০ যাত্রী শনাক্ত

আপডেট সময় : ০২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬