ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার অফিস বন্ধ রেখে ‘ফুল অপারেশন’ চালানোর ঘোষণা আলেশা মার্টের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ১৯০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক

এবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অফিস বন্ধ রাখলেও ‘ফুল অপারেশন’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আলম শিকদার।

বৃহস্পতিবার দুপুর ১টায় ফেসবুক লাইভে এ ঘোষণা দেন তিনি।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টায় প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে আলেশা মার্ট তাদের ‘অফিসিয়াল কার্যক্রম’ বন্ধ ঘোষণা করা হয়।

এরআগে ইভ্যালি ও ই-অরেঞ্জসহ আরো কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানও এভাবে অফিস বন্ধ করে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের গ্রেফতার করে জেলে আটকে রাখা হয়েছে।

ফেসবুক লাইভে মঞ্জুর আলম শিকদার বলেন, আমাদের অনেক ধরনের ব্যর্থতা আছে, কিন্তু সেটাকে ওভারকাম করতে হবে। একটা ভুল করেছি, এখন সেটাকে শোধরানোর চেষ্টা করছি। সেই শোধরানোর সুযোগ কেন আমাদের দেওয়া হবে না? যতই ষড়যন্ত্র হোক, আমাদের ফুল অপারেশন চলবে।

তিনি আরও বলেন, যদি অফিস বন্ধ থাকে তবুও আমাদের কোনো কার্যক্রম আমরা বন্ধ রাখবো না। আমাদের লোকজন আপনাদের বাসায় যাবে। আপনাদের এসএমএস দেবে এবং প্রতিনিয়ত আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার অফিস বন্ধ রেখে ‘ফুল অপারেশন’ চালানোর ঘোষণা আলেশা মার্টের

আপডেট সময় : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১