ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এবার আইসিসির সম্প্রচারস্বত্বের নিলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের সম্প্রচারস্বত্বের নিলাম বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। রেকর্ড মূল্যে পাঁচ বছরের জন্য বিসিসিআই আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি করে। এবার একই ভাবে আগামী ৮ বছরের জন্য আইসিসির সম্প্রচারস্বত্বের নিলাম উঠবে।

বৈশ্বিক টুর্নামেন্টগুলোর সম্প্রচারস্বত্বের জন্য এই নিলামের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চক নিয়ন্ত্রক সংস্থাটি । আগামী ২০ জুন থেকে শুরু হবে দরপত্র আহ্বান।

আইসিসি এবারই প্রথম অঞ্চলভেদে এমন দরপত্রের আহ্বান করছে । যার শুরুটা হবে ভারতকে দিয়ে। সোমবার (২০ জুন) ভারতে শুরু হবে এই কার্যক্রম। আইসিসির আয়ের একটা বড় অংশ আসে দক্ষিণ এশিয়ার এই দেশ থেকে।

এবারের সম্প্রচারস্বত্ব বিক্রির প্রক্রিয়ায় নতুনত্ব রাখছে আইসিসি। প্রথমবারের মতো পুরুষ ও নারী ক্রিকেটের স্বত্ব বিক্রি হবে পৃথকভাবে। এছাড়া টিভি এবং ডিজিটাল স্বত্ব পৃথক এবং একসঙ্গে কেনার সুযোগ পাবে আগ্রহীরা। সেজন্য আইসিসি তিনটি প্যাকেজ তৈরি করেছে।

এই আট বছরে মোট ৭১১ ম্যাচের জন্য সম্প্রচারস্বত্ব বিক্রি করছে আইসিসি। যার মাঝে সিনিয়র সব আইসিসি টুর্নামেন্টগুলোর সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও অন্তর্ভুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এবার আইসিসির সম্প্রচারস্বত্বের নিলাম

আপডেট সময় : ১১:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২