ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পদ্মাসেতু মিউজিয়াম নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বপ্নের পদ্মাসেতুর দ্বার খুলে যাচ্ছে আর দিন দশেক পর। বাংলাদেশের সক্ষমতার এই প্রতীক নিয়ে গর্ব করার মোক্ষম সময়ে আরেক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতুতে ব্যবহৃত যন্ত্রাংশ ও শ্রমিকদের নাম নিয়ে পদ্মাসেতু মিউজিয়াম তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৪ জুন) একনেক মিটিংয়ে প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় পদ্মাসেতুর নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ ও নির্মাণ কাজে অংশ নেয়া শ্রমিকদের নাম সংবলিত জাদুঘর করার নির্দেশ দিয়েছেন।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণকাজের সঙ্গে জড়িত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী। তিনি ভাঙ্গা অংশে পদ্মা সেতুর নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে জাদুঘর করার নির্দেশ দিয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় এই মিউজিয়াম হতে পারে।

এদিন ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারের অর্থায়ন ৫ হাজার ১৪২ কোটি ৫৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৪ হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

এবার পদ্মাসেতু মিউজিয়াম নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২