এবি ব্যাংক কর্মকর্তাকে জামিন দেননি হাইকোর্ট
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় এবি ব্যাংক কর্মকর্তা আব্দুস সাত্তারকে জামিন দেননি হাইকোর্ট। আজ বুধবার (১ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদন করলে, সেটি গ্রহণ করেননি।
এ ঘটনায় ২০২১ সালের জুনে কথিত এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলী এবং এবি ব্যাংকের সাবেক দুই এমডি শামীম আহমেদ ও মসিউর রহমানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার এজাহার থেকে জানা যায়, এরশাদ আলী নামে এক ব্যক্তি, এবি ব্যাংকের কাকরাইলের শাখা থেকে পদ্মা রেলসেতু প্রকল্পে পাথর সরবরাহের ৬টি ওয়ার্ক অর্ডার দেখিয়ে ১৬৬ কোটি ১৮ লাখ টাকা ঋণ নেন। ওয়ার্ক অর্ডারসহ সংশ্লিষ্ট কাগজপত্র কোনোরকম যাচাই-বাছাই ছাড়াই এ ঋণ দেন ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা।
























