ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপ্পের রেকর্ডের রাতে ঘরের মাঠে জয়হীন পিএসজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ঘরের মাঠে নামার আগের কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বোমা ফাটায় স্প্যানিশ দৈনিক মার্কা। ক্লাবের ওপর বিরক্ত হয়ে জানুয়ারিতেই নাকি পিএসজি ছাড়তে চাচ্ছেন এ ফরাসি তারকা। তার ক্লাব ছাড়া না ছাড়া নিয়ে গুঞ্জনের রাতে রেকর্ড গড়েছেন এমবাপ্পে। তবে তার রেকর্ডের দিনে ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে ফরাসি জায়ান্টরা। এতে করে শেষ ষোল নিশ্চিতে অপেক্ষে বাড়ল ফরাসি সমর্থকদের।

মঙ্গলবার (১১ অক্টোবর) প্রাক দ্য প্রাসে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে পিএসজি-বেনফিকা ম্যাচ। পিএসজির হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। আর বেনফিকার হয়ে গোল করেছেন জোয়াও মারিও। তবে মজার বিষয় দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।

ইনজুরির কারণে মেসি খেলবেন না এটা আগে থেকেই নিশ্চিত ছিল। তাই গুরু দায়িত্ব ছিল এমবাপ্পে ও নেইমারের ওপর। ম্যাচে ৩৯তম মিনিটে সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে এটি এমবাপ্পের চতুর্থ গোল। ৪৮ ম্যাচে এটি তার গোল ৩১টি। এই গোলে এডিনসন কাভানিকে টপকে ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সর্বোচ্চ গোলদাতাও এখন এমবাপ্পে।

এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরেই আক্রমণ-পাল্ট আক্রমণে ম্যাচ জমে ওঠে। আধিপত্যে পিএসজি এগিয়ে থাকলেও ম্যাচে ফেরার চেষ্টা করছিল বেনফিকাও। ৫২ মিনিটে এমবাপ্পে অল্পের জন্য লিড বাড়াতে ব্যর্থ হন। দুই মিনিট পর সুযোগ হাতছাড়া করে বেনফিকাও। তবে ম্যাচের ৬২তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় বেনফিকা।

ডি-বক্সের ভেতর বেনফিকার রাফা সিলভাকে ফেলে দিলে পেনাল্টি বাঁশি বাজান মার্কো ভেরাত্তি। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে গোল করতে ভুল করেননি জোয়াও মারিও। দলকে সমতায় ফেরান এই পর্তুগিজ তারকা।

শেষ পর্যন্ত উভয় দলই গোলের চেষ্টা চালিয়েও সফল হতে পারেনি। এতে করে ম্যাচটি নিষ্পত্তি হয় ১-১ গোলের ড্র’তে। তাতে করে বেনফিকার সঙ্গে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয় পিএসজিকে। চার ম্যাচে দুই জয় ও দুই হারে পিএসজির পয়েন্ট আট। তাদের প্রতিপক্ষ বেনফিকারও চার ম্যাচে দুটি জয় ও দুটি হারে পয়েন্ট আট।

নিউজটি শেয়ার করুন

এমবাপ্পের রেকর্ডের রাতে ঘরের মাঠে জয়হীন পিএসজি

আপডেট সময় : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২