ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এরশাদের ছেলেকে জাপা থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহি এরশাদ সাদকে দল থেকে অব্যাহতি দিয়েছেন চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (২১ মার্চ) তাকেসহ জাপার ১০ কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দেন তিনি। এসব নেতা রওশন এরশাদের নেতৃত্বাধীন জাপায় যোগ দিয়েছেন। জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলেন, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিকবিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম-প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম-মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন।

নিউজটি শেয়ার করুন

এরশাদের ছেলেকে জাপা থেকে অব্যাহতি

আপডেট সময় : ১০:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪