ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওমরাহ পালন নিয়ে নতুন সুখবর দিলো সৌদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে যাওয়া মুসল্লিরা যতবার খুশি ততবারই ওমরাহ পালন করতে পারবেন, সম্প্রতী এ সুখবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে বাধ্যতামূলকভাবে আগে থেকেই ওমরাহ পালনের তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। সৌদি সংবাদমাধ্যম সৌদিগেজেটের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, একজন মুসল্লি ঠিক কতবার ওমরাহ পালন করবেন তা তারা নির্দিষ্ট করে দেবেন না। মন্ত্রণালয় বলেছে, ‘তবে ওমরাহ পালনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক।’

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন থেকে যারা সৌদি আরবে পর্যটন, কাজ কিংবা অন্য কোনো ভিসা নিয়ে আসবেন তাদের সবাই ওমরাহ পালন করতে পারবেন। এতে তাদের বাধা দেওয়া হবে না।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, এমনকি যারা কেবল ওমরাহ ভিসা নিয়েও সৌদি আরবে প্রবেশ করবে তারাও ভিসার মেয়াদ থাকা সাপেক্ষে মক্কা-মদিনা ছাড়াও দেশটির অন্যান্য শহরেও ভ্রমণ করতে পারবেন।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ওমরাহ পালনের জন্য ইচ্ছুক মুসলমানদের জন্য সুযোগ-সুবিধা বাড়িয়েছে। ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হযরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে সৌদি আরব। ভিসাধারীরা জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে।

এ ছাড়া ওমরাহর প্রক্রিয়াও সহজ করছে সৌদি সরকার। ভিনদেশি মুসলিম বন্ধুদের ওমরাহ করার আমন্ত্রণ জানাতে এবং তাদের জন্য ভিসার আবেদন করার সুযোগ সৌদি নাগরিকদের দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ওমরাহ পালন নিয়ে নতুন সুখবর দিলো সৌদি

আপডেট সময় : ০১:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩