ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কমিশনারের বক্তব্যে ডিসি-এসপিদের হৈচৈ, যা বললেন সিইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ৪০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) হৈচৈ করার বিষয়টিকে ভুল বুঝাবুঝি বলে আখ্যা দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এ নিয়ে খামোখা এতো কথা বলার প্রয়োজন নেই।

মঙ্গলবার (১১ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

ডিসি-এসপিদের হৈচৈ করার বিষয়টি সামনে তুলে ধরতেই সিইসি বলেন, না। এটা নিয়ে একটুও বলবো না। এগুলো নিয়ে খামোখা এতো বলার কোনো প্রয়োজন নেই। আগামীর দিকে তাকান। ওখানে কিছু হয় নাই, হয়তো সামান্য একটু ভুল বুঝাবুঝি হয়েছে। এটা নিয়ে এতো চিন্তা-ভাবনার কোনো কারণ নেই। এটা নিয়ে আবার কথা বলতে চাচ্ছি না। এটা নিয়ে আপনারাও আর মাথা ঘামাবেন না। আমরাও মাথা ঘামাবো না।

গত ৮ অক্টোবর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় ডিসি-এসপিরা জ্বালানী খাতে বরাদ্দ বাড়ানোর প্রসঙ্গ তুললে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান উষ্মা প্রকাশ করেন। একই সঙ্গে গাইবান্ধা-৫ উপ-নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে তিনি আচরণ বিধি প্রতিপালনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টি তুলে ধরেন। প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের অনেকে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হৈচৈ করতে থাকেন। এক পর্যায়ে এই কমিশনার ডায়াস ছেড়ে নিজ আসনে ফিরে যান।

বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ইতিমধ্যে এ নিয়ে বলেছেন, ডিসি-এসপিদের হৈচৈ করার কারণে তারা কিছুটা বিব্রত, বিচলিত নন।

এ নিয়ে আরেক নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের দায়িত্বে আছি। সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই। এ নিয়ে কোনো ভুল বুঝাবুঝিরও সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

কমিশনারের বক্তব্যে ডিসি-এসপিদের হৈচৈ, যা বললেন সিইসি

আপডেট সময় : ০৪:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২