ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত কমলা হ্যারিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ১০৫ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত কমলা হ্যারিস

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে তিনি সুস্থ আছেন, কোনো উপসর্গ নেই। মঙ্গলবার (২৬ এপ্রিল) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

কমলার প্রেস সেক্রেটারি কিরস্টেন অ্যালেন বলেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের পিসিআর পরীক্ষায় করোনা পজিটিভ ফল এসেছে। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন এবং ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে অফিসের কাজ চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, পৃথক ভ্রমণসূচির কারণে সম্প্রতি প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির ঘনিষ্ঠ সংস্পর্শে যাননি কমলা হ্যারিস। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেই কমলা হোয়াইট হাউসে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে, গত মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৭ বছর বয়সী কমলার স্বামী ডো এমহোফ। তবে স্বামী করোনায় আক্রান্ত হলেও সেই সময় নেগেটিভ ছিলেন কমলা।

নিউজটি শেয়ার করুন

করোনায় আক্রান্ত কমলা হ্যারিস

আপডেট সময় : ০৪:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২