ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৪৪৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন মোট ২৮,১৩৬ জন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আরো ৩,৪৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,১২,৪৮৯ জন। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

এই সময়ে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫,৫২,৬০০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪.৩৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.৬৩ শতাংশ। সুস্থতার হার ৯৬.২৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৭৪ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, বরিশাল বিভাগের একজন এবং সিলেট বিভাগের দুইজন।

তবে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৪৪৭

আপডেট সময় : ১২:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২