ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ইরানে আরো ২৮৪ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ৬৬৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো ২৮৪ জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি এ তথ্য জানান। তিনি বলেন, এ পর্যন্ত ইরানে করোনভাইরাসে ৫১ হাজার ৪৯৬ জন করোনা রোগী মারা গেছেন।

এছাড়া, ইরানে এ পর্যন্ত ১০ লাখ ৮৩ হাজার ২৩ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন যার মধ্যে সাত লাখ ৭৮ হাজার ১৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সাদাত লারি আরো বলেন, গত ২৪ ঘন্টায় ইরানে ১০ হাজার ৪০০ ব্যক্তি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে এক হাজার ৪৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সারাদেশে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৫,৭৬৮ জন মারাত্মক অবস্থায় রয়েছেন এবং তাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

করোনায় ইরানে আরো ২৮৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০