করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৯৬
- আপডেট সময় : ০৯:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২১ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৬ জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জন।
শুক্রবার (২৬শে আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৪ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৭৩৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৭২১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৯১১টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।
২৪ ঘন্টায় মৃত একজন পুরুষ, তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং তিনি ঢাকা বিভাগের সরকারি হাসপাতালে মারা যান।

























