ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় অ্যাডিনো ভাইরাসে আরো ৭ শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ২২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের কলকাতায় অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে কলকাতায় মোট ৫৮ শিশুর মৃত্যু হলো।

তবে রাজ্য সরকার বলছে, এবার গরম বেশি পড়ার কারণে আগামী কয়েকদিনের মধ্যে কলকাতায় অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ অনেকটা কমে আসার সম্ভাবনা রয়েছে। এখন বহু শিশুর পরিবার এই রোগের শিকার হয়ে ছুটছে বড় হাসপাতালের দিকে। বেশি ভিড় জমছে কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতাল, মানিক তলার বিসি রায় শিশু হাসপাতাল এবং কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে।

অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় এরই মধ্যে বিভিন্ন হাসপাতালের সাথে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসচিব। জারি করা হয়েছে ১০ দফা পরামর্শ।

সেই সাথে এই রোগ মোকাবিলায় রাজ্য সরকার বিসি রায় শিশু হাসপাতালে ৭২ এবং বেলেঘাটার আইডি হাসপাতালে ৫০টি অতিরিক্ত শয্যা বাড়ানোর নির্দেশ ও দেয়া হয়েছে। একই সঙ্গে কলকাতার বড় বড় হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে শিশুদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম মজুত রাখার।

নিউজটি শেয়ার করুন

কলকাতায় অ্যাডিনো ভাইরাসে আরো ৭ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩