কলকাতায় মডেল সরস্বতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
কলকাতায় একের পর মডেল-অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর খবর আসছে। এবার কসবায় উঠতি এক মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। কসবার বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি কয়েকটি ফটোশুটের কাজ করেছিলেন মডেল সরস্বতী। ১৯ বছর বয়সী এই উঠতি মডেল কেন আত্মঘাতী হলেন তা এখনো অজানা। তদন্তে নেমেছে পুলিশ।
কলকাতায় কয়েকদিনের ব্যবধানে তিনজন অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পল্লবী দে, বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগী মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।


























