ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ৩১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে শনিবার প্যান-আমেরিকান হাইওয়েতে বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।

কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বন্দর নগরী টুমাকো এবং ২০০ মাইল দূরের উত্তরপূর্বাঞ্চলীয় ক্যালির মধ্যে বাসটি যাতায়াত করতো। নারিনো এলাকার ট্রাফিক বিভাগের পুলিশ ক্যাপ্টেন আলবার্টল্যান্ড আগুদেলো জানান, দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে তিনি বছর বয়সী কন্যা শিশু ও আট বছর বয়সী এক বালক রয়েছে।

প্রাথমিক খবরে জানা গেছে, কুয়াশায় মোড়ানো বাঁক পার হওয়ার সময়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি উল্টে যায়।
উদ্ধারকর্মী ও অগ্নিনির্বাপক দলের সদস্যরা নয় ঘন্টা চেষ্টা চালিয়ে বাসটিকে সোজা করে এবং ভেতর েেথকে হতাহতদের বের করে আনে।

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২