ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউন্টি ক্রিকেটে ফের ফাইফার হাসান আলীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউন্টি চ্যাম্পিয়নশিপে থামানো যাচ্ছে না হাসান আলীকে। ল্যাঙ্কাশায়ারের হয়ে মাঠে নেমে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন পাক এই পেসার। এই নিয়ে পরপর ২টি ম্যাচে তিনি ইনিংসে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন।

কেন্টের বিরুদ্ধে ল্যাঙ্কাশায়ারের হয়ে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমে প্রথম ইনিংসে ৫৮ রানে ২টি ও দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৩টি উইকেট নেন হাসান। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে নিজের দ্বিতীয় কাউন্টি ম্যাচের প্রথম ইনিংসে পাক তারকা ৪৭ রানের বিনিংয়ে ৬টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৪৯ রানে ৩ উইকেট। এবার সাউদাম্পটনে হ্যাম্পশায়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৫ রানের বিনিময়ে ৫টি উইকেট ঝুলিতে ভরেন হাসান আলী।

সুতরাং প্রথম ম্যাচে ৫টি, দ্বিতীয় ম্যাচে ৯টি ও এখনও পর্যন্ত তৃতীয় ম্যাচে ৫টি উইকেট পকেটে ঢুকেছে হাসানের। চলতি কাউন্টিতে ৩ ম্যাচের ৫টি ইনিংসে সাকুল্যে ১৯টি উইকেট নেয়া হয়ে গিয়েছে তার।

একা হাসান আলীই নন বরং চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে আরও কয়েকজন পাক ক্রিকেটার দাপট দেখাচ্ছেন। লর্ডসে লেস্টারের বিরুদ্ধে মিডলসেক্সের হয়ে মাঠে নেমে শাহিন আফ্রিদি ৫৪ রানে ৩টি উইকেট নিয়েছেন। লিডসে ইয়র্কশায়ারের হয়ে মাঠে নেমে কেন্টের বিরুদ্ধে ৫২ রানে ৩টি উইকেট নিয়েছেন হারিস রউফ।

ডার্বি কাউন্টি গ্রাউন্ডে গ্ল্যামারগনের বিরুদ্ধে ডার্বিশায়ারের হয়ে ওপেন করতে নেমে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন শান মাসুদ। যদিও ব্রিস্টলে সারের বিরুদ্ধে মাঠে নেমে গ্লস্টারশায়ারের মোহাম্মদ আমির ১৭ ওভার বল করেও কোনও উইকেট পাননি। নটিংহ্যামে ওরচেষ্টারশায়ারের হয়ে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৬ রানে আউট হয়েছেন আজহার আলি। হোভে ডারহ্যামের বিরুদ্ধে এখনও ব্যাট করার সুযোগ হয়নি সাসেক্সের মোহাম্মদ রিজওয়ানের।

নিউজটি শেয়ার করুন

কাউন্টি ক্রিকেটে ফের ফাইফার হাসান আলীর

আপডেট সময় : ০৬:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২